১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

এক ওয়াহাবী সন্ত্রাসী, ইমাম মূসা কাযিম (আ.) এর যিয়ারতকারীদের উপর সন্ত্রাসী অভিযান চালানোর উদ্দেশ্যে কাযেমাইনে প্রবেশের সময় এ শহরের প্রবেশ মুখে গ্রেপ্তার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গ্রেপ্তার হওয়া এ সন্ত্রাসী সৌদি নাগরিক বলে প্রতিবেদনে বলা হলেও তার নাম উল্লেখ করা হয়নি। সে কাযেমাইনের প্রবেশের পথে নিরাপত্তা বাহিনী’র সদস্যদের হাতে গ্রেপ্তার হয়।

অজ্ঞাত নামের এ সন্ত্রাসী, পদযাত্রায় কাযেমাইনে আগত যিয়ারতকারীদের মাঝে তার সাথে থাকা বিস্ফোরক ভর্তি বেল্ট বিস্ফোরণের উদ্দেশ্যে কাযেমাইনে এসেছিল।

সৌদি অধিবাসী এ সন্ত্রাসী গত ২০০৮ সাল হতে ইরাকে অবস্থান করছে এবং এ পর্যন্ত বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানে জড়িত ছিল।

উল্লেখ্য তার ব্যবহৃত গাড়ীতেও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।#